মানিকগঞ্জে ছাত্রলীগের কেন্দ্রীয় সম্পাদকের ব্যতিক্রমী জন্মদিন পালন

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০১৮, ২০:২৩
মানিকগঞ্জে বৃক্ষ রোপণ, খাতা কলম ও দুস্থ শিশুদের মাঝে খাবার বিতরণের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর জন্মদিন।
 
বুধবার বিকেলে ঘিওর উপজেলার নালী এলাকায় মানিকগঞ্জ পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি তাপস সাহার আয়োজনে এ জন্মদিন পালিত হয়।
 
এসময় তাপস সাহার সভাপতিত্বে অনন্যের মাঝে সরকারি দেবেন্দ্র কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক পাপ্পু ঘোষ, পৌর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মনিরুল ইসলাম সুমন, জেলা ছাত্রলীগ নেতা বিশ্বাসসহ প্রমুখ উপস্থিত ছিলেন।
 
ইত্তেফাক/জেডএইচ