মুহম্মদ আনিসুল হক
২৪ এপ্রিল ২০১৯ খ্রিষ্টাব্দ, বুধবার
আজ ১১ বৈশাখ ১৪২৬ বঙ্গাব্দ এবং ১৭ শাবান ১৪৪০ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ বৃষ রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫টা ৪২ মিনিটে এবং সূর্যাস্ত ৬টা ২৭ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি বৃষ রাশির জাতক/জাতিকা। আপনার জন্ম সংখ্যা: ৬। আপনার ওপর প্রভাবকারী গ্রহ: শুক্র। আপনার শুভ সংখ্যা:৬। শুভ বার:শুক্র। শুভ রত্ন:হীরা। জেনে নিন আজকে আপনার রাশিতে কী আছে—
মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)
সামাজিক অগ্রগতি অব্যাহত থাকবে। কোনো আশা পূরণ হতে পারে। কাজকর্মে ভাগ্যের আনুকূল্য পেতে পারেন। উচ্চশিক্ষার্থীদের জন্য সময় অনুকূল থাকতে পারে।
বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে)
কোনো ধরনের সামাজিক সমস্যার উদ্ভব হতে পারে। রিপুকে সংযত রাখুন। অন্যথায় বদনাম হতে পারে। শরীর ভালো যাবে না। পরধনপ্রাপ্তির সম্ভাবনা আছে।
মিথুন রাশি (২১ মে-২০ জুন)
দাম্পত্য সম্পর্ক ভালো থাকতে পারে। প্রেম-ভালোবাসার জন্য সময় অনুকূল থাকবে। রোমান্টিক প্রস্তাবে সাড়া পেতে পারেন। অবিবাহিতদের কারো কারো বিয়ে হতে পারে। ব্যবসায়িক ক্ষেত্রে আজ নতুন কোনো চুক্তি সম্পাদন হতে পারে।
কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)
শত্রুরা মাথাচাড়া দিয়ে উঠতে পারে। শত্রুকে দুর্বল ভাবা ঠিক হবে না। শরীর খুব একটা ভালো নাও যেতে পারে। প্রয়োজনে চিকিত্সকের পরামর্শ গ্রহণ করুন।
সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)
দিনটি শুভ সম্ভাবনাময়। প্রেম-ভালোবাসার জন্য সময় অনুকূল থাকতে পারে। প্রণয়-প্রস্তাবে সাড়া পেতে পারেন। সম্ভাব্যক্ষেত্রে সন্তান লাভের যোগ আছে। সৃজনশীল কাজে সুফল পাবেন।
কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)
মাতৃস্বাস্থ্য ভালো যাবে। অসুস্থ মায়ের আরোগ্য লাভের সম্ভাবনা আছে। কোনো প্রত্যাশা পূরণ হতে পারে। বিলাসদ্রব্য কেনাকাটার সম্ভাবনা আছে।
তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)
ছোট ভাইবোনদের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকতে পারে। প্রয়োজনে তাদের সহযোগিতা পেতে পারেন। কারো সঙ্গে নতুন কোনো সম্পর্কে জড়াতে পারেন। আত্মীয়দের সঙ্গে যোগাযোগ হতে পারে।
বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)
অধীনস্তদের কাজে লাগাতে পারবেন। মূল্যবোধ সমুন্নত থাকতে পারে। আর্থিক দিক ভালো থাকার সম্ভাবনা আছে। বেহাত হওয়া কোনো সম্পদের দখল ফিরে পেতে পারেন।
ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)
ব্যবসায়ীদের জন্য সময় অনুকূল থাকতে পারে। নতুন কোনো বিনিয়োগ ফলপ্রসূ হতে পারে। শরীর ভালো থাকবে। মানসিক প্রশান্তি বজায় থাকতে পারে। দাম্পত্য সম্পর্ক ভালো যেতে পারে।
মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)
দিনটি মিশ্র সম্ভাবনাময়। শরীর খুব একটা ভালো নাও থাকতে পারে। কোনো পূর্বকর্মের ফল ভোগ করতে পারেন। ব্যয় বৃদ্ধি পেতে পারে। দূরের যাত্রা শুভ।
কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
জনসম্পৃক্ততা বৃদ্ধি পেতে পারে। রাজনৈতিক ক্ষেত্রে কোনো সভা-সমাবেশে যোগদান করতে পারেন। আর্থিক দিক ভালো যেতে পারে। আয়-উপার্জন বৃদ্ধি পেতে পারে। পেশাগত যোগাযোগে সুফল পাবেন।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
কর্মপরিবেশ অনুকূল থাকবে। কর্মস্থলে নিজের কর্তৃত্ব বজায় রাখতে পারবেন। সুনাম ও মর্যাদা বৃদ্ধি পেতে পারে। বেকারদের কারো কারো কর্মসংস্থান হতে পারে। পিতৃস্বাস্থ্য ভালো যাবে।
০
