আলমডাঙ্গায় বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০১৮, ২০:৫৯
আলমডাঙ্গায় ৪ সেপ্টেম্বর শুরু হওয়া জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অনুর্ধ্ব-১৭ জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা শেষ হয়েছে। আজ বিকেল ৩টায় 'এ' টিম মাঠে খেলাটি অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টে পৌরসভাসহ উপজেলার মোট ১৬টি দল অংশ নেয়।
 
আজ ফাইনালে খাসকররা ইউনিয়ন বনাম গাংনী ইউনিয়ন ফুটবল টিম প্রতিযোগীতায় নামে। তীব্র প্রতিযোগীতাপূর্ণ খেলায় ২-১ গোলে গাংনীকে পরাজিত করে গৌরবজনক এই কাপটি খাসকররা ইউনিয়ন দল তুলে নেয়।
 
উপজেলা নির্বাহী অফিসার রাহাত মান্নানের সভাপতিত্বে চ্যাম্পিয়ন দল ও রানার্সআপ দলের মাঝে পুরুস্কার বিতরণ করেন প্রধান অতিথি উপজেলা ভাইস চেয়ারম্যান কাজি খালেদুর রহমান অরুন।
IMG0
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইয়াকুব আলী মাস্টার, খাসকররা ইউনিয়নের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান রুন্নু, গাংনী ইউনিয়নের চেয়ারম্যান আবু তাহের আবু, মুক্তিযোদ্ধা নুর মোহাম্মদ জকু, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক খন্দকার টুটুলসহ সরকারী কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। এছাড়াও  মাঠের চারদিকে অসংখ্য  ক্রীড়ামোদী মানুষজন খেলা উপভোগ করেন।
 
অনুষ্ঠানটি পরিচালনা করেন সরকারী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক মোহাম্মদ আলী সিদ্দিক।
 
ইত্তেফাক/নূহু