ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায় জুয়ার আসর থেকে সাবেক ইউপি চেয়ারম্যানসহ ৬ জনকে আটক করেছে মধুপুর থানার পুলিশ। বুধবার রাতে মধুপুর থানার পুলিশ নাওগাঁও ইউনিয়নের গোয়ালা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে।
আটককৃত অন্যরা হলেন- উপজেলার নাওগাঁও ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক মোজা, আওয়ামী লীগ নেতা ফারুক মাস্টার, ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য নুরুল ইসলাম নুরু, নাজিম উদ্দিন, ফরহাদ ও কুদ্দুছ।
মধুপুর থানার ওসি শফিকুল ইসলাম জানান, জুয়ার আসর থেকে তাদেরকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
