সাতক্ষীরায় পুলিশের বিশেষ অভিযানে আটক ৫৫

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০১৮, ১০:১১
সাতক্ষীরা জেলাব্যাপী পুলিশের বিশেষ অভিযানে ৫৫ জনকে আটক করা হয়েছে। বুধবার সন্ধ্যা থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত জেলার আটটি থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
 
উদ্ধার করা হয়েছে ইয়াবাসহ বেশ কিছু মাদকদ্রব্য। এ সময় তাদের বিরুদ্ধে তিনটি মামলা দায়ের করা হয়েছে।
 
আটককৃতদের মধ্যে, সাতক্ষীরা সদর থানা থেকে ১৫ জন, কলারোয়া থানা থেকে ৯ জন, তালা থানা ৪ জন, কালিগঞ্জ থানা ৭ জন, শ্যামনগর থানা ৬ জন, আশাশুনি থানা ৯ জন, দেবহাটা থানা ৩ জন ও পাটকেলঘাটা থানা থেকে ২ জনকে আটক করা হয়েছে।
 
এর মধ্যে কলারোয়া উপজেলার জয়নগর ইউনিয়ন বিএনপির সেক্রেটারি আ. মজিদসহ বিএনপি-জামায়াতের তিন নেতা-কর্মী ও মাদক মামলার তিনজন আসামি রয়েছে।
 
সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক আজম খান তাদের আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে নাশকতা ও মাদকসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে।
 
ইত্তেফাক/এএম