সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০১৮, ১০:২৭
সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় শ্রীকান্ত চন্দ্র দাশ (১৮) নামে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে ৫নং বাড়বকুণ্ড ইউনিয়নস্থ বাজারে এ দুর্ঘটনা ঘটে। 
 
কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক মাসুদ জানান, বাড়বকুণ্ড ইউনিয়নস্থ বাজার এলাকায় একটি লরি শ্রীকান্ত চন্দ্রকে চাপা দেয়। পরে স্থানীয়রা তাকে সীতাকুণ্ড সরকারি হাসপাতালে নিয়ে গেলে ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করে। 
 
শ্রীকান্ত সড়ক ও জনপদ বিভাগের দৈনিক মুজুরি হিসাবে কাজ করতেন। তিনি বাড়বকুণ্ড ইউনিয়নের চারালকান্দি গ্রামের অমিত চন্দ্র দাশের পুত্র। ঘটনাস্থলে যাওয়ার আগেই পরিবারের সদস্যরা লাশ নিয়ে গেছে। লরির চালক পালিয়ে গেছে। 
 
 
ইত্তেফাক/ইউবি