শিক্ষক ও অভিভাবকদের অ্যাপ ‘কেয়ার টিউটরস’

আপডেট : ২৩ এপ্রিল ২০১৯, ২১:০৭

অনলাইনভিত্তিক টিউশন সাইট ‘কেয়ার টিউটরস’ এবার অ্যান্ড্রয়েড অ্যাপ নিয়ে এসেছে। সম্প্রতি অ্যাপটি আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয়েছে। রাজধানীর উত্তরায় কেয়ার টিউটরসের প্রধান কার্যালয়ে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মো. আব্দুল মতিন ইমন অ্যাপটি উদ্বোধন করেন। এ সময় প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মাসুদ পারভেজ রাজু উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠানে জানানো হয়, অ্যাপে বেশকিছু বাড়তি সুবিধা যুক্ত করা হয়েছে। টিউটর (শিক্ষক) এবং অভিভাবক উভয়ের জন্যই এসব সুবিধা কার্যকরী ভূমিকা রাখবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

অ্যাপের অন্যতম কয়েকটি সুবিধা হলো—টিউটর প্রোফাইল তৈরি, শিক্ষার্থীর বাসার ডিরেকশন পাওয়া, অ্যাপ্লাই করা, টিউশন জব আন্ডু বা বাতিল করা ইত্যাদি। অনেক সময় টিউটররা দ্রুততার সঙ্গে অ্যাপ্লাই করেন। কিন্তু অ্যাপ্লাইয়ের পর বুঝতে পারেন যে, তিনি এমন শিক্ষার্থী চাচ্ছিলেন না কিংবা তিনি এমন শিক্ষার্থীর জন্য যোগ্য নন। এ অবস্থায় অ্যাপ্লাই বাতিল করতেই মূলত আন্ডুুু সুবিধা চালু করা হয়েছে।

অ্যাপটির মাধ্যমে ডিজিটাল পেমেন্ট করা যাবে। ফলে টাকা-আদান প্রদান হবে আরো সহজ এবং নিরাপদ। কেয়ার টিউটরস অ্যাপটি ব্যবহার করে অভিভাবক এবং টিউটররা নিজেদের চাহিদামতো জব পোস্ট করতে পারবেন। এতে পছন্দের জব বা টিউটর পাওয়া আরো সহজ হবে।

বর্তমানে অ্যাপটি শুধু অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম গ্রাহকদের জন্য অবমুক্ত করা হয়েছে।

অ্যাপটি https://play.google.com/store/ apps/details?id=com.caretutors এই ঠিকানায় পাওয়া যাবে।