বেনাপোল সীমান্তের শিকড়ী বটতলা নামক স্থান থেকে বৃহষ্পতিবার সকালে বিপুল পরিমাণ আমদানি নিষিদ্ধ ভারতীয় ওষুধ, গার্মেন্টস সামগ্রী, কসমেটিক্স ও আতসবাজির চালান জব্দ করেছে বিজিবি।
৪৯ বিজিবির কমান্ডিং অফিসার লে. কর্নেল আরিফুল হক জানান, চোরাকারবারীরা বিপুল পরিমাণ ভারতীয় চোরাইপন্য গাতিপাড়া সীমান্ত পার করে বেনাপোলের শিকড়ী বটতলা নামক স্থানে অবস্থান নিয়েছে- এ ধরনের সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা সেখানে অভিযান চালালে চোরাকারবারীরা মালামাল ফেলে পালিয়ে যায়। পরে সেখান থেকে বিপুল পরিমান আমদানি নিষিদ্ধ ভারতীয় ওষুধ, গার্মেন্টস সামগ্রী, কসমেটিক্স ও আতসবাজির চালান জব্দ করে।
জব্দকৃত মালামালের মুল্য ৬৩ লাখ টাকা বলে জানান তিনি। জব্দকৃত মালামাল বেনাপোল কাস্টম হাউসের গুদামে জমা দেয়া হয়েছে।
ইত্তেফাক/ইউবি
