খাগড়াছড়িতে আগুনে ১২ দোকান পুড়ে গেছে

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০১৮, ১৩:০৭
খাগড়াছড়ি জেলা শহরের স্বনির্ভর বাজারে বুধবার মধ্যরাতে অগ্নিকাণ্ডে অন্তত ১২টি দোকানঘর পুড়ে গেছে।
 
অগ্নিকাণ্ডের খবর পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিসের কর্মীরা, পুলিশ, বিজিবি ও সেনা সদস্যদের পাশাপাশি স্থানীয় জনগণ প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আগুনে দোকানের প্রায় সব মালামাল পুড়ে যায়।
 
একটি চা দোকানের চুলা থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে স্থানীয় ব্যবসায়ীরা ধারণা করলেও পুলিশ এখনো নিশ্চিত করে কিছুই জানাতে পারেনি। সরকারি কর্মকর্তা ও জনপ্রনিধিরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
 
 
ইত্তেফাক/ইউবি