কন্যা সন্তানের বাবা হলেন ঔপন্যাসিক সাদাত হোসাইন

আপডেট : ২৩ এপ্রিল ২০১৯, ২১:১৮

জনপ্রিয় কথাসাহিত্যিক ও ঔপন্যাসিক সাদাত হোসাইন কন্যা সন্তানের বাবা হয়েছেন। মঙ্গলবার বিকাল সোয়া পাঁচটায় রাজধানীর ইবনে সিনা হাসপাতালে কন্যার জন্ম হয়েছে। মা ও মেয়ে দু’জনেই সুস্থ্য আছেন।

সাদাত হোসাইন জানান, কন্যার নাম রাখা হয়েছে ‘সারিনা সাদাত নোরা’। সাদাত হোসাইনের স্ত্রীর নাম উম্মে নুসরাত আরা। তিনি পেশায় একজন ডাক্তার। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে পিডিয়াট্রিক হেমাটোলজি এন্ড অনকোলজি’তে এমডি করছেন।

সাদাত হোসাইনের জন্ম মাদারীপুরের কালকিনি থানার কয়ারিয়া গ্রামে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে নৃবিজ্ঞানে ম্নাতক ও স্নাতকোত্তর করা এই লেখকের প্রকাশিত নির্বাসন, আরশিনগর এবং অন্দরমহল নামের দীর্ঘ কলেবরের উপন্যাস পাঠককে চমকে দিয়েছে। বহু প্রতিভার অধিকারী তিনি একজন আলোকচিত্রীও। তাঁর স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বোধ ও দ্যা শ্যুজ জুনিয়র চেম্বার ইন্টারন্যশনাল অ্যাওয়ার্ড অর্জন করেছে।

ইত্তেফাক/কেআই