লক্ষ্মীপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বিক্ষোভ, ঝাড়ু মিছিল

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০১৮, ১৪:৫৬
লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য নাজিম উদ্দিন আহম্মেদ ও সাধারণ সম্পাদক আবদুর রহিমের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ ও ঝাড়ু মিছিল করেছে বিক্ষুব্ধ নেতা-কর্মীরা। 
 
বৃহস্পতিবার সকালে উপজেলার ইছাপুর ও সোন্দড়া এলাকায় এ বিক্ষোভ ও ঝাড়ু মিছিল করে নেতাকর্মীরা। ইছাপুর ইউনিয়নসহ বিভিন্ন ইউনিটে কমিটি দেয়ার প্রতিবাদ ও বাতিল দাবিতে তারা এ কর্মসূচি পালন করেন। 
 
মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সোন্দড়া হাফেজিয়া মাদ্রাসা মাঠে সমাবেশে মিলিত হয়। এ সময় বক্তব্য রাখেন সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি অলি উল্যাহ, ইউনিয়ন যুবদল সাধারণ সম্পাদক রবিউল আলম, স্বেচ্ছাসেবকদল সভাপতি আকবর পাটওয়ারী, সাবেক ছাত্রদল নেতা বোরহান উদ্দিন, ফারুক হোসেন ও আনোয়ার হোসেন প্রমুখ।
 
ইত্তেফাক/ইউবি