বেনাপোল টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের আহ্বায়ক সবুজ ও সদস্য সচিব শাহীন

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০১৮, ১৫:০৪
বেনাপোল টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে  প্রেসক্লাব বেনাপোলের অস্থায়ী কার্যলয়ে এ কমিটি হঠিত হয়। 
 
প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও যমুনা টিভির বেনাপোর প্রতিনিধি রাশেদুর রহমান রাশুর সভাপতিত্বে বিভিন্ন টেলিভিশনের বেনাপোল বন্দর ও শার্শা উপজেলায় কর্মরত সাংবাদিকদের উপস্থিতিতে সর্ব সন্মতিক্রমে এ আহ্বায়ক কমিটি গঠন করা হয়।  জিটিভির বেনাপোল প্রতিনিধি কাজী শাহ্জাহান সবুজকে আহ্বায়ক ও এটিএন বাংলা টেলিভিশনের প্রতিনিধি আহম্মদ আলী শাহীনকে সদস্য সচিব করে ১৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। 
 
কমিটির অন্য সদস্যরা হলেন- একুশে টেলিভিশনের আলহাজ্ব জামাল হোসেন, যমুনা টিভির রাশেদুর রহমান রাশু, ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের এম, এ রহিম, এশিয়া টিভির শেখ কাজিম উদ্দীন, এস,এ টিভির শেখ নাসির উদ্দীন, ডিবিসি টিভির সেলিম রেজা, মাই টিভির মোস্তাফিজুর রহমান সুমন, চ্যানেল এস টিভির ইসমাইল হোসেন, বৈশাখী টিভির নাসির উদ্দীন, কলকাতা টিভির  আয়ূব হোসেন পক্ষী ও আনন্দ টিভির হাবিবুর রহমান।
 
ইত্তেফাক/ইউবি