চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় সড়ক দুর্ঘটনায় আহত যাত্রীবাহী পিক-আপ চালক মো. সেলিম (৩৫) মারা গেছেন। আহত হওয়ার ৭দিন পর বুধবার রাত সাড়ে ১১ টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন।
নিহত সেলিম উপজেলার হাছনদন্ডী গ্রামের কাজিপাড়ার সামসুল আলমের ছেলে।
উল্লেখ্য, যে গত ৬ সেপ্টেম্বর দুপুরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের বাইন্যা পুকুর পাড় এলাকায় পুলিশ বহনকারী যাত্রীবাহী পিক-আপ ও মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ৩ পুলিশ ও পিকআপ চালকসহ ৬জন আহত হয়েছিল।
ইত্তেফাক/বিএএফ
