২০২১ সালে কেউ গৃহহীন থাকবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০১৮, ১৭:৩০
পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও চারঘাট-বাঘার সংসদ সদস্য শাহরিয়ার আলম বলেছেন, আগামীতে যদি আমরা সরকার গঠন করতে পারি তাহলে ২০২১ সালের মধ্যে দেশে কোন মানুষ গৃহহীন থাকবে না।
 
বৃহস্পতিবার দুপুরে মনিগ্রাম ইউনিয়ন পরিষদ চত্বরে উপজেলা প্রশাসনের আয়োজনে ‘জমি আছে ঘর নেই’ প্রকল্প উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
 
মনিগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক সাইফুল ইসলামের সঞ্চালনা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিন রেজার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরো বলেন, গরিবের অধিকার যদি কেউ হরণ করতে চাই তাহলে আপনারা আমাকে জানাবেন।  
 
তিনি বলেন, আমাদের সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিকল্পনা পানির মতো স্বচ্ছ। তিনি ২০১৪ সালের নির্বাচনে বলে ছিলেন, বাংলাদেশের মানুষ তিন বেলা পেট পুরে খেয়ে বেচে থাকবে। আল্লার রহমতে আজ সেটা হতে চলেছে। এ দেশে এখন আর কেউ না খেয়ে জীবন যাপন করে না।  
 
ইত্তেফাক/জেডএইচ