সরকারি চাল রাইস মিলে

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০১৮, ১৭:৫৬
হবিগঞ্জের মাধবপুরের এক ব্রয়লার রাইস মিলে সরকারি খাদ্য কর্মসূচির ২৫ বস্তা চাল ও ৬৯টি সরকারি সিলমোহর যুক্ত খালি চালের বস্তা জব্দ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।
 
উপজেলা নির্বাহী কর্মকর্তা মল্লিকা দে  জানান, গোপন সূত্রের খবরের ভিত্তিতে গত বুধবার সন্ধ্যায় মীরনগর আদনান ব্রয়লার রাইস মিলের গুদাম থেকে সরকারি ১০ টাকা দরে বিক্রির ২৫ বস্তা চাল ও ৬৯টি খালি বস্তা জব্দ করা হয়েছে। এ বিষয়ে মাধবপুর উপজেলা খাদ্য নিয়ন্ত্রককে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্ত রিপোর্ট পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
 
আদনান ব্রয়লার রাইস মিলের ম্যানেজার রনি জানিয়েছেন, নূর মিয়া নামক এক চাল ব্যবসায়ী উল্লেখিত চাল রেখেছে। এ চালের সঙ্গে তাদের সম্পর্ক নেই।
 
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আবুল হোসেন জানান, এক ব্যবসায়ী দাবি করছে ভোক্তাদের কাছ থেকে উল্লেখিত চাল ক্রয় করেছে। তবে তিনি ডিলারদের রেজিস্ট্রার তদন্ত করে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে তদন্ত রিপোর্ট দিবেন।
 
ইত্তেফাক/জেডএইচ