সিরাজগঞ্জ সদর উপজেলার চন্ডিদাসগাঁতী থেকে অজ্ঞাত এক নারীর (৩০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে সৈয়দ আকবর আলী আইডিয়াল উচ্চ বিদ্যালয় হতে তার মৃতদেহ উদ্ধার করা হয়। স্থানীয়রা জানায়, তিনি মানসিক প্রতিবন্ধী ছিলেন।
সিরাজগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আনিসুর রহমান জানান, বৃহস্পতিবার সকালে স্কুলের নাইটগার্ড ওই মানসিক প্রতিবন্ধীর লাশ বারান্দায় পড়ে থাকতে দেখে প্রধান শিক্ষককে জানান। পরে তিনি থানা পুলিশকে জানালে ঘটনাস্থলে থেকে লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়। তার পরিচয় পাওয়া যায়নি।
ইত্তেফাক/বিএএফ
