বেড়ায় ট্রাক চাপায় শিশু নিহত

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০১৮, ২০:৪৫
পাবনার বেড়া উপজেলায় ট্রাক চাপায় এক শিশু নিহত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার উত্তর বনগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শিশুর নাম মায়া (৬)।
 
পরিবার সূত্রে জানা গেছে বাড়ি থেকে সামনের সড়কে হাঁটতে গেলে পেছন থেকে আসা একটি ট্রাক তাকে চাপা দেয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
 
ইত্তেফাক/নূহু