গোপালগঞ্জে মধুমতি নদীতে গোসল করতে নেমে নিখোঁজ শিশু নিশান বৈরাগীর (৭) লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার সকাল ৭টার দিকে সদর উপজেলার হরিদাসপুর এলাকার মধুমতি নদী থেকে তার লাশ উদ্ধার করে এলাকাবাসী।
নিশান বৈরাগী গোপালগঞ্জ সদর উপজেলার উলপুর ইউনিয়নের আন্দারকোটা গ্রামের গৌতম বৈরাগীর ছেলে।
উলপুর ইউনিয়নের চেয়ারম্যান কামরুল ইসলাম বাবুল জানান, বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার আন্দারকোটা গ্রামের একদল শিশু মধুমতি নদীতে গোসল করতে নামে। এ সময় নিশান বৈরাগী নিখোঁজ হয়। শুক্রবার সকাল ৭টার দিকে হরিদাসপুর এলাকার মধুমতি নদীতে এলাকাবাসী নিশানের লাশ ভাসতে দেখে। পরে খবর পেয়ে স্বজনরা লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে।
ইত্তেফাক/ইউবি
