রংপুরে বন্দুকযুদ্ধে মাদক ব্যবসায়ী নিহত

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০১৮, ১২:৪৮
রংপুর মহানগরীর পাশে রাধাকৃষ্ণপুর এলাকায় র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে রংপুর জেলার শীর্ষ ডাকাত ও মাদক ব্যবসায়ী শওকত আলী ঘুঘু নিহত হয়েছেন।
 
রংপুর র‌্যাব ১৩ মিডিয়া অফিসার এএসপি খন্দকার গোলাম মর্তুজা জানান, শুক্রবার মধ্য রাতে রাধা কৃষ্ণপুর রহমতপাড়া এলাকায় গোপনে বেচাকেনার খবর পেয়ে র‌্যাবের একটি দল ওই এলাকায় অভিযান চালায়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা গুলি বর্ষণ করে। এ সময় র‌্যাবও পাল্টা গুলি বর্ষণ করে। এ সময় গোলাগুলিতে ডাকাত শওকত আলী ঘুঘু  ঘটনা স্থলে  নিহত হন।
 
ঘুঘুর বাড়ি নগরীর দেওডোবা ডাঙ্গিরপাড় এলাকায়। পরে তার লাশ উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে আনা হয়। ঘুঘুর বিরুদ্ধে ডাকাতি ও মাদক সংক্রান্ত ১৩টি মামলা রয়েছে।
 
 
ইত্তেফাক/ইউবি