আড়াইহাজারে বজ্রপাতে কৃষকের মৃত্যু

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০১৮, ১৩:০৯
নারায়ণগঞ্জের আড়াইহাজারে বজ্রপাতে আব্দুর রহমান (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের নরিংদি এলাকায় এ ঘটনা ঘটে। 
 
জানা গেছে, শুক্রবার দুপুরে বাড়ির পাশের জমিতে কাজ করছিলেন আব্দুর রহমান। এ সময় বজ্রপাতে আহত হন তিনি। খবর পেয়ে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
 
আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাবিব ইসমাইল ভুইয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
 
ইত্তেফাক/ইউবি