শ্যালিকাকে অপহরণের অভিযোগে ভগ্নিপতিসহ আটক ২

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০১৮, ২০:৩৮
কক্সবাজার উখিয়ায় উপকূলীয় উচ্চ বিদ্যালয়ে নবম শ্রেণিতে পড়ুয়া এক ছাত্রীকে অপহরণের অভিযোগে ২ জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার ভোর রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
 
আটককৃতরা হল-  অপহৃত স্কুলছাত্রীর ভগ্নিপতি খাইরুল আমিন (২৫) ও খাইরুলের বাবা নিদানিয়া গ্রামের মো. আলম।
 
অপহ্নত ওই স্কুলছাত্রীর বাবা মো. হারুন সাংবাদিকদের জানান, ২০১৬ সালে খাইরুল আমিনের সাথে তার প্রথম কন্যা মোসফেকা আকতার দেশীর সাথে খাইরুল আমিনের বিয়ে হয়। বিয়ের পর থেকে সে ইয়াবা ব্যবসার পাশাপাশি ইয়াবা সেবনে অভ্যস্ত হয়ে পড়ে। ইয়াবা ব্যবসার জন্য ২ লাখ টাকা দাবি করে তার মেয়েকে শারীরিক ও মানসিক নির্যাতন করে প্রায় ৮ মাস আগে ঘর থেকে বের করে দেয়। মদ্যপ অবস্থায় প্রতিশোধের নেশায় ওই তার মেয়ে জামাই তার ছোট মেয়েকে অপহরণ করেছে।
 
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, এ ঘটনায় ওই স্কুলছাত্রীর ভগ্নিপতিসহ ২ জনকে আটক করা হয়েছে। অপহৃত স্কুলছাত্রীকে উদ্ধার করার জন্য পুলিশ তৎপর রয়েছে।
 
ইত্তেফাক/বিএএফ