সিদ্ধিরগঞ্জে ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হল- টেকনাফের দেলপাড়া এলাকার হাসান আলীর ছেলে রহিম উল্লাহ (২৫), চট্টগ্রামের বহদ্দার হাট এলাকার ইউনুছের ছেলে সোহেল (২২) এবং ঢাকার নবাবপুর এলাকার মৃত আজম শেখের ছেলে আরব শাহ (৩৮)।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সাত্তার জানায়, বৃহস্পতিবার রাত ৯টায় সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকার জিসান পেট্রোল পাম্পের সামনে একটি ট্রাক থেকে ২০ হাজার পিছ ইয়াবা উদ্ধার করা হয়। মাদক পাচারের সঙ্গে আরও কারা জড়িত তাদের গ্রেপ্তারে অভিযান অব্যহত রয়েছে।
ই্ত্তেফাক/বিএএফ
