‘প্রাথমিক শিক্ষকদের মূল্যায়ন করেছিলেন বঙ্গবন্ধু’

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০১৮, ২১:৪৩
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন, প্রাথমিক শিক্ষাকে জাতীয়করণের মাধ্যমে তৎকালীন সময় শিক্ষকদের গুরুত্ব দিয়ে ছিলেন জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আর বর্তমান প্রেক্ষাপটে দেশের সকল প্রাথমিক বিদ্যালয়ে ভবন নির্মাণসহ বেতন ভাতা বৃদ্ধি করে শিক্ষকদের সম্মানিত করেছেন তারই সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা। 
 
শুক্রবার দুপুরে উপজেলার উৎসব পার্কে প্রাথমিক শিক্ষক সমিতি বাঘা উপজেলা শাখার বার্ষিক সাধারণ সভা ও নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।  
 
উপজেলা শিক্ষক সমিতির সভাপতি আনজারুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত সভায় মন্ত্রী বলেন, ২০১২ সালে আমাদের লক্ষ ছিল শতভাগ শিক্ষার্থীকে স্কুলে আনা।  আসা করি আমরা সেটা করতে সক্ষম হয়েছি। 
 
তিনি মানুষের মৌলিক চারটি অধিকার নিয়ে কথা বলতে গিয়ে শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, সরকারি পর্যায়ে আপনারা একমাত্র চাকরিজীবী যারা বাড়িতে অবস্থান করে নিজ এলাকায় চাকরি করতে পারছেন। এ জন্য  আপনাদের কাছে সরকারের পক্ষে আমার কিছু চাওয়া আছে। আপনারা আমাকে পছন্দ করেন-বা না করেন , মাননীয় প্রধানমন্ত্রীর কথা ভেবে আপনরা ১৬ কোটি মানুষের জন্য শেখ হাসিনাকে আরেকবার ক্ষমতায় নিয়ে আসবেন। 
 
ইত্তেফাক/জেডএইচ