মাধবপুরে শিক্ষক সমিতির সভাপতি মোস্তাফিজুর, সম্পাদক অনুপ

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০১৮, ২১:৫৩
উৎসব মুখর পরিবেশে মাধবপুর উপজেলা প্রাথমিক শিক্ষক কল্যাণ সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার মাধবপুর পাইলট উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত নির্বাচনে বিজয়ীদের নাম ঘোষণা করেন নির্বাচন কমিশনার এসএম সামসুর রহমান।
 
জানা গেছে, এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন ২১ জন প্রার্থী।  মোট ভোটার ৮শ৭৯ জন। ভোটাধিকার প্রয়োগ করেন ৭শ ৭৩ জন শিক্ষক। নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন চৈতন্যপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম সামসুর রহমান।
 
সভাপতি পদে নির্বাচিত হয়েছেন সৈয়দ মোস্তাফিজুর রহমান, সহ-সভাপতি পদে পরিমল চন্দ্র রায় ও আবু হানিফ, সাধারণ সম্পাদক পদে অনুপ কুমার রায়, যুগ্ম-সাধারণ সম্পাদক পদে আবু কাউসার ,যুগ্ম-সাধারণ সম্পাদক (মহিলা ) তন্নী রহমান, সাংগঠনিক সম্পাদক পদে মাহমুদুল হাসান রনি, অর্থ সম্পাদক পদে হাবিবুর রহমান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে আব্দুল কাদির ও কাব সম্পাদক পদে মোছা. সুরাইয়া আক্তার নির্বাচিত হয়েছেন।
 
ইত্তেফাক/বিএএফ