গৌরনদীর সাগর খোন্দকার ৪ দিন ধরে নিখোঁজ

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০১৮, ২৩:২১
গৌরনদীর সাগর খোন্দকার (২৫) নামের এক গার্মেন্টস কর্মী ৪ দিন ধরে নিখোঁজ রয়েছেন। তিনি ঢাকা থেকে নিখোঁজ হয়েছেন।
 
জানা গেছে, গত ১১ সেপ্টেম্বর রাতে ঢাকার মিরপুর থেকে বাসে বাড়ি ফেরার পথে তিনি নিখোঁজ হন। সাগর বরিশালের গৌরনদী উপজেলার লেবুতলী গ্রামের মালেক খোন্দকারের পুত্র। তিনি এক পুত্র সন্তানের জনক। সাগর ঢাকার মিরপুরের একটি গার্মেন্টেসে চাকরি করতেন।
 
সাগরের স্ত্রী তানিয়া জানান, তার স্বামী ১১ সেপ্টেম্বর গার্মেন্টস থেকে ছুটি নেন। ওইরাতে ১১ টার দিকে বাড়ির উদ্দেশ্যে মিরপুর থেকে বাসে রওয়ানা দেন। কিছু সময় পর তার মোবাইল বন্ধ পাওয়া যায়। এরপর থেকে তিনি নিখোঁজ রয়েছেন।
 
এ ব্যাপারে সাগরের শ্যালক বাদল মৃধা শুক্রবার মিরপুর দারুস সালাম থানা ও পল্লবী থানায় সাধারণ ডায়েরি করতে গেলে পুলিশ তা গ্রহন করেনি।
 
ইত্তেফাক/নূহু