টাঙ্গাইলের মধুপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে আশরাফুল ইসলাম (১৮) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে সাগরদীঘি রোডের মোটেরবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আশরাফুল ঘাটাইল উপজেলার তালতলা নতুন বাজার এলাকার ফারুক হোসেনের ছেলে।
জানা গেছে, পাঁচ মোটরসাইকেলে ১০ বন্ধু বেড়াতে যান। ফেরার পথে মোটেরবাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মাছের ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই আশরাফুল ইসলাম মৃত্যু হয়। গুরুতর আহত হন রাকিব।
মধুপুর থানার উপ-পরিদর্শক আমিনুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এলাকাবাসীর সহযোগিতায় ট্রাকটি জব্দ করা হয়েছে।
ইত্তেফাক/এএম
