সিরাজগঞ্জের তাড়াশে শুক্রবার দিবাগত রাতে শারীরিক প্রতিবন্ধী এক তরুণী খুন হয়েছেন। তার নাম রোকসানা খাতুন। তিনি উপজেলার বারুহাস ইউনিয়নের দিঘুরিয়া গ্রামের মৃত তয়জাল প্রামানিকের মেয়ে।
নিহতের ভাই রেজাউল করিম জানান, বাবা-মা বেঁচে নেই তাদের। প্রতিবন্ধী বোনটিকে নিয়ে তিনি একা বাড়িতে থাকেন। রাতে রোকসানা তার ঘরে ঘুমিয়ে পড়ে। এরপর রাত ১২টার দিকে হঠাৎ সে চিৎকার শুরু করে। ধারনা করা হচ্ছে, ধর্ষণের পর ছুরিকাঘাতে নৃশংসভাবে খুন করা হয়েছে তাকে।
এ প্রসঙ্গে থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান, ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
ইত্তেফাক/ইউবি
