ভারত ও জাপানের সঙ্গে সম্পর্ক জোরদারে নজর দিচ্ছে তাইওয়ান

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০১৮, ১১:০২
তাইওয়ানকে কূটনৈতিকভাবে বিচ্ছিন্ন করার চেষ্টা করছে চীন। দেশটি বিভিন্ন দেশের সঙ্গে সম্পর্কের উন্নতি করছে তাইওয়ানকে দূরে রেখেই। তাইওয়ান সম্পর্ক উন্নতের পাল্টা চেষ্টা চালাচ্ছে। দেশটি এখন ভারত ও জাপানের দিকে ঝুঁকছে। 
 
আঞ্চলিক শক্তিগুলোর সঙ্গে সম্পর্ক জোরদারের পাশাপাশি তাইওয়ান যুক্তরাষ্ট্রের সঙ্গেও সম্পর্ক বাড়ানোর চেষ্টা চলছে। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের প্রশাসন তাইওয়ানকে সমর্থনও দিচ্ছে। তাইওয়ানের প্রেসিডেন্ট জাই ইং-ওয়েন যুক্তরাষ্ট্র সফরও করেছেন। যদিও চীন এই সম্পর্কে আপত্তি জানিয়েছে বারবার। 
 
চীনের সঙ্গে ভারতের সামরিক তথ্য আদান-প্রদানের চেষ্টা চলছে। আর বিপরীত দিকে তাইওয়ানও ভারতের সঙ্গে সম্পর্ক বাড়ানোর চেষ্টা চলছে। ভারতের সরকারি কর্মকর্তা এবং কূটনৈতিক সূত্রে এসব তথ্য জানা গেছে। ভারত এবং জাপান ছাড়াও তাইওয়ান সিঙ্গাপুর এবং অস্ট্রেলিয়ার সঙ্গে কূটনৈতিক যোগাযোগ বাড়াচ্ছে। 
 
বর্তমানের চীনের উত্থান হয়েছে। তারা বিভিন্ন দেশের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলছে। কিন্তু সেই তুলনায় তাইওয়ান তেমন কিছু করতে পারে না। দেশটির পররাষ্ট্রমন্ত্রী জোসেফ উ বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, আমরা চাই দেশগুলোর সঙ্গে তাইওয়ানের নিরাপত্তা থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে সম্পর্ক আরো গভীর হোক। -টাইমস অফ ইন্ডিয়া
 
ইত্তেফাক/ জেআর