কুষ্টিয়ার মিরপুর উপজেলা থেকে সাবিহা (৫) নামে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে উপজেলার আমলা ইউনিয়নের মিটন গ্রামের হটাৎপাড়া থেকে তার লাশ উদ্ধার করা হয়। সাবিহা ওই গ্রামের মো. ভাষার মেয়ে।
জানা যায়, শুক্রবার সন্ধ্যার সময় খেলাধুলার এক পর্যায়ে নিখোঁজ হয় শিশু সাবিহা। অনেক খোঁজাখুজির শনিবার সকালে বাড়ি থেকে ২ শত গজ দুরে একটি জমিতে লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।
মিরপুর থানার ওসি (তদন্ত) আজিজুর রহমান জানান, শিশুটির মৃত্যুর কারণ জানা যায়নি। শিশুটির মা ওমানে গৃহকর্মী হিসাবে থাকে। মা না থাকায় সে নানীর কাছে থাকতো।
ইত্তেফাক/ইউবি
