রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, রাশিয়া-যুক্তরাষ্ট্রের সম্পর্কের অচল অবস্থা নিরসন করতে মস্কো প্রস্তুত রয়েছে। এছাড়া প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে স্বাভাবিক সংলাপের বিষয়টি গভীরভাবে গুরুত্বের সঙ্গে গ্রহণ করেছে। যদিও যুক্তরাষ্ট্রের আধিপত্যের প্রেক্ষিতে রাশিয়ার বিরোধীর মনোভাব এ প্রক্রিয়ার জন্য অন্তরায়।
জার্মানির ডিপিএ সংবাদ সংস্থাকে দেওয়াকে এক সাক্ষাতকারে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। সাক্ষাতকারটির বৃহস্পতিবার রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে।
সাক্ষাতকারে ল্যাভরভ বলেন, আমাদের সীমাবদ্ধ অবস্থান থেকেই দুই দেশের পারস্পরিক কোণঠাসা অবস্থার আবরণ উন্মুক্ত করতে আগ্রহী। তবে ওয়াশিংটনের কর্মকাণ্ডের কারণে দুই সরকারের মধ্যে পরিস্থিতি খারাপ হয়ে ওঠেছে।
পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভ আরো বলেন, ট্রাম্পের বিবৃতিকে আমরা আমাদের দেশের সঙ্গে স্বাভাবিক সংলাপের প্রস্তুতি গুরুত্বের সঙ্গে নিয়েছি। যুক্তরাষ্ট্রের নেতৃবৃন্দের কাছ থেকে কিছু ইতিবাচক উদ্দীপনা আসলেও দেশটি পুরোপুরি ‘রুশফোবিয়ায়’ আক্রান্ত। এ কারণে আমাদের দেশ যুক্তরাষ্ট্রের রাজনৈতিক কর্তৃত্বকে হুমকি হিসেবে দেখে। -রয়টার্স
ইত্তেফাক/ জেআর
