গাংনীর মটমুড়া গ্রামের সেই প্রেমিক আব্বাস আলীর নামে এবার ধর্ষণ মামলা করা হয়েছে। শুক্রবার ধর্ষিতার বাবা আরজুল্লাহ বাদী হয়ে গাংনী থানায় আব্বাস আলীর নামে ধর্ষণ মামলা দায়ের করেন। আব্বাস পুরাতন মটমুড়া গ্রামের সাইফার আলীর ছেলে।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই বিশ্বজিত জানান, ধর্ষিতার বাবা বাদী হয়ে আব্বাস আলীর বিরুদ্ধে গাংনী থানায় ধর্ষণ মামলা করেছেন। যার নং ২৩ তাং ১৪-০৯-২০১৮ ইং। মামলা তদন্ত শেষে দ্রুত সময়ের মধ্যে আদালতে অভিযোগ পত্র দেয়া হবে।
গাংনী থানার ওসি (তদন্ত) সাজেদুল ইসলাম বলেন, আসামি গ্রেফতারের চেষ্টা চলছে।
ইত্তেফাক/আরকেজি
