সুনামগঞ্জে নারী ও শিশু কেন্দ্রিক উন্নয়নে সভা অনুষ্ঠিত

আপডেট : ২৩ এপ্রিল ২০১৯, ২১:৪২

সুনামগঞ্জ প্রতিনিধি

জেলা পর্যায়ে এলজিসি কর্মসূচির আওতায় জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সদস্যদের নারী ও শিশু কেন্দ্রিক উন্নয়নে জোরালো ভূমিকা পালন বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসনের বাস্তবায়নে ও ইউনিসেফের সহযোগিতায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদের সভাপতিত্বে সভায় নারী ও শিশু কেন্দ্রিক উন্নয়নে মূল বক্তব্য রাখেন স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক মোহাম্মদ এমরান হোসেন।

এলজিসি জেলা কো-অর্ডিনেটর মিঠু রঞ্জন দাসের সঞ্চালনায় এছাড়াও বক্তব্য রাখেন সিভিল সার্জন আশুতোষ দাস, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সফিউল আলম, অতিরিক্ত পুলিশ সুপার মো. তারেক আহমদ, পরিবার পরিকল্পনা অধিদপ্তর উপ-পরিচালক মো. মোজাম্মেল  হক, বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাহী অফিসার সমীর বিশ্বাস, জেলা শিক্ষা অফিসার মো. জাহাঙ্গীর আলম, সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক সুচিত্রা রায়, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. ফরিদুল হক, জেলা আনসার ভিডিপি কর্মকর্তা মো. সাজ্জাদ হোসেন প্রমুখ।

পুষ্টি সপ্তাহ উপলক্ষে র্যালি

এদিকে, খাদ্যের কথা ভাবলে পুষ্টির কথাও ভাবুন- স্লোগানে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে সুনামগঞ্জে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।গতকাল মঙ্গলবার সকালে জেলা পুষ্টি সমন্বয় কমিটির আয়োজনে সুনামগঞ্জ সিভিল সার্জন অফিসের কার্যালয়ের সামনে থেকে র্যালিটি বের হয়ে পৌর শহরের গুরুত্বর্পূণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানে গিয়ে র্যালিটি সমাপ্ত হয়। র্যালিতে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ সিভিল সার্জন ডা. আশুতোষ দাশ, পরিবার পরিকল্পনার উপ-পরিচালক ডা.মো.মোজ্জামেল হক, ডেপুটি সিভিল সার্জন ডা.মো.আশরাফুল হক প্রমুখ।