দাউদকান্দিতে গৃহবধূকে ধর্ষণ, গ্রেফতার ২

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০১৮, ১৩:২৬
উপজেলার বারপাড়া ইউনিয়নের বড় সাতপাড়া গ্রামে এক গৃহবধূকে ধর্ষণ করার অভিযোগে মামলা করা হয়েছে। ধর্ষণের শিকার গৃহবধূ উপজেলার বারপাড়া ইউনিয়নের বড় সাতপাড়া গ্রামের আবুল কাশেম ফকিরের বাড়িতে ভাড়া থাকতেন। তার গ্রামের বাড়ি চাঁদপুরের কচুয়া উপজেলার কান্দেরপাড়ে। 
 
সোমবার (১০ সেপ্টেম্বর) বাজার থেকে রাত সাড়ে ৮টায় বাড়ি ফেরার সময় বড় সাতপাড়া গ্রামের মৃত জয়নাল আবেদিনের ছেলে আজিজুল হক, ফজলুল হকের ছেলে তৌহিদ, সোহাগসহ আরও কয়েকজন তাকে ধর্ষণ করে বলে অভিযোগ করেন। এ ব্যাপারে পুলিশ শুক্রবার (১৪ সেপ্টেম্বর) ২ জনকে গ্রেফতার করেছে।
 
ইত্তেফাক/আরকেজি