শিবপুরে ডাকাতি, মালামাল লুট

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০১৮, ১৩:৪১
শিবপুর উপজেলার নগর গ্রামের বাচ্ছু মোল্লার বাড়িতে শনিবার ভোরে ডাকাতি হয়েছে। এ সময় ডাকাতরা থাকা স্বর্ণ টাকা, মোবাইল ফোনসহ মূল্যবান মালামাল নিয়ে যায়।
 
জানা গেছে, ৮-১০ জনের একটি ডাকাত দল ঘরের বারান্দার তালা কেটে ভিতরে প্রবেশ করে। প্রথমে তারা ভাড়াটিয়া শামীম মোল্লার রুমের দরজার খুলে ভিতরে ঢুকে নগদ টাকা, ৩টি মোবাইল ফোন নিয়ে ভাড়াটিয়াদের জিম্মি করে  রাখে।
 
পরে বাড়ির মালিক বাচ্ছু মোল্লার ঘরে ঢুকে সবাইকে বেঁধে আলমারির চাবি দিতে বলে। চাবি দিতে অপরাগতা প্রকাশ করলে ব্যবসায়ী আশিকুল মোল্লার মাথায় চাপাতি দিয়ে আঘাত করে। পরে ডাকাতরা আলমারি খুলে ১০ ভরি স্বর্ণ ও প্রায় ২ লক্ষাধিক টাকা নিয়ে যায়।
 
ডাকাতির খবর পেয়ে শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ ঘটনাস্থল পরিদর্শন করেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি।
 
 
ইত্তেফাক/ইউবি