খাগড়াছড়ির দীঘিনালায় সড়কের চার মাইল এলাকা থেকে একটি বিদেশি পিস্তল, ৬ রাউন্ড গুলি, একটি এলজি, চাঁদা আদায়ের রসিদ ও গুরুত্বপুর্ণ নথি উদ্ধার করেছে যৌথ বাহিনী।
খাগড়াছড়ির থানার ওসি থানার সাহাদাত হোসেন টিটো জানান, দীর্ঘদীন ধরে বিভিন্ন সময় এ সড়কে সাজেকগামী পর্যটকদের কাছ থেকে ও এলাকায় আধিপত্য বিস্তারে ইউপিডিএফ সমর্থিতরা চাঁদাবাজি করে আসছে। শনিবার ভোরে দীঘিনালা সড়কের চার মাইল এলাকায় অভিযান চালিয়ে পিস্তল, গুলি, চাঁদা আদায়ের রসিদ ও গুরুত্বপুর্ণ নথি উদ্ধার করা হয়।
ইত্তেফাক/ইউবি
