নাগেশ্বরীতে মাদকসহ আটক ৫

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০১৮, ১৬:২২
নাগেশ্বরীতে মদ, গাঁজা ও ইয়াবা ট্যাবলেটসহ পাঁচজনকে আটক করেছে পুলিশ। আজ শনিবার দুপুরে তাদের কুড়িগ্রাম জেলহাজতে পাঠানো হয়েছে। 
 
নাগেশ্বরী থানা পুলিশ জানায়, শুক্রবার রাতব্যাপী পৃথক অভিযান চালিয়ে উপজেলার ফকিরটারী সুখাতী গ্রাম থেকে সাত পিস ইয়াবা ট্যাবলেটসহ ওই গ্রামের আবেদ আলীর ছেলে জিয়াউর রহমান বাবু চাঁদ, সাতানী পাড়া থেকে ২শত গ্রাম গাঁজাসহ ওই গ্রামের খয়বর আলীর ছেলে রিয়াজ উদ্দিন নেমসু, মাদক সেবনের অপরাধে ইসমাইল হোসেনের ছেলে মাসুদ হাসান ও নজরুল ইসলামের ছেলে বাবুল চৌধুরীকে আটক করা হয়। 
 
এছাড়াও উপজেলার কচাকাটা থানা পুলিশ ওইদিন সন্ধ্যায় বল্লভেরখাস ইউনিয়নের কবিরাজপাড়া থেকে ছলিম উদ্দীনের ছেলে হাসেম আলীকে দুই বোতল ভারতীয় মদসহ আটক করে। শনিবার আটককৃতদের কুড়িগ্রাম জেল হাজতে পাঠানো হয়েছে।
 
নাগেশ্বরী থানা অফিসার ইনচার্জ জাকির উল ইসলাম চৌধুরী ও কচাকাটা থানা অফিসার ইনচার্জ ফারুক খলিল এর সত্যতা নিশ্চিত করেছেন।
 
ইত্তেফাক/কেকে