সাতক্ষীরায় ট্রাফিক ক্যাম্পেইন অনুষ্ঠিত

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০১৮, ১৬:৪৪
‘ট্রাফিক আইন জানুন ও মেনে চলুন, যত্রতত্র গাড়ি পার্কিং থেকে বিরত থাকুন’ প্রতিপাদ্যকে ধারণ করে সাতক্ষীরায় ট্রাফিক ক্যাম্পেইন-২০১৮ পালিত হয়েছে। শনিবার দুপুরে শহরের খুলনা রোড মোড়ে ট্রাফিক আইন সম্পর্কে জনগণকে সচেতন করতে সাতক্ষীরা জেলা পুলিশের আয়োজনে এ  ক্যাম্পেইন পালন করা হয়।
 
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরার পুলিশ সুপার মো. সাজ্জাদুর রহমান।
 
এ সময় আরো উপস্থিত ছিলেন সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার (হেড কোয়াটার) হুমায়ন কবির, সদর সার্কেল মেরিনা আক্তার, বিআরটিএ এর উপ-পরিচালক প্রকৌশলী তানভির আহমেদ, জেলা বিশেষ শাখার পরিদর্শক আজম খান, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান প্রমুখ।
 
এ সময় পুলিশ সুপারের নেতৃত্বে শহরের খুলনা রোড মোড়ে ট্রাফিক আইন সম্পর্কে জনগণকে সচেতন করতে বিভিন্ন লিফলেট ও হ্যান্ডবিল বিতরণ, মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
 
ইত্তেফাক/বিএএফ