চন্দনাইশে যুবকের লাশ উদ্ধার

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০১৮, ১৭:৪৯
চট্টগ্রামে জেলার চন্দনাইশে আনোয়ার হোসেন (২৩) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার দিবাগত রাতে কেশুয়া রাস্তার মাথা সংলগ্ন এলাকাস্থ একটি সিএসজি অটোরিকশা গ্যারেজে গলায় ফাঁস লাগানো অবস্থায় লাশটি উদ্ধার করা হয়। স্থানীয়দের ভাষ্য, আনোয়ার অত্মহত্যা করেছে।
 
নিহত আনোয়ার হোসেন দ্বীপ-চরতী ইউনিয়নের তুলাতলী গ্রামের ভেট্ট্রা মিয়ার ছেলে।
 
জানা গেছে, শুক্রবার সকালে গ্যারেজ মালিক আব্দুল খালেক দোকান খুলতে গিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় কর্মচারীকে দেখে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেন।
 
চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) এসএম দিদারুল আলম জানান, আনোয়ার হোসেনের লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এটি হত্যাকাণ্ড নাকি আত্মহত্যা ময়না তদন্তের রিপোর্ট পেলে সঠিক বিষয়টি জানা যাবে।
 
ইত্তেফাক/বিএএফ