৫ দিন ধরে সাগর খোন্দকার (২৫) নামের এক গার্মেন্টস কর্মী নিখোঁজ হয়েছেন। গত মঙ্গলবার রাতে ঢাকার মীরপুর থেকে বাসে বাড়ি ফেরার পথে তিনি নিখোঁজ হন।
সাগর বরিশালের গৌরনদী উপজেলার লেবুতলী গ্রামের মালেক খোন্দকারের ছেলে।
সাগরের স্ত্রী তানিয়া জানান, তার স্বামী (সাগর ) গত মঙ্গলবার গার্মেন্টস থেকে ছুটি নেয়। ওইদিন রাত ১১ টার দিকে সাগর বাড়ির উদ্দেশ্যে মীরপুর থেকে বাসে রওয়ানা দেন। কিছু সময় পর তার মোবাইল বন্ধ পাওয়া যায়। এরপর থেকে সে নিখোঁজ রয়েছেন। এ ব্যাপারে তার শ্যালক বাদল মৃধা শুক্রবার মীরপুর দারুস সালাম থানা ও পল্লবী থানায় সাধারণ ডায়েরি করতে গেলে পুলিশ তা গ্রহণ করেনি।
ইত্তেফাক/বিএএফ
