ভারতে উচ্চস্বরে গান বাজানোয় স্ত্রীকে তালাক

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০১৮, ২১:২৭
উচ্চস্বরে গান বাজানোর দায়ে স্ত্রীকে তালাক দিয়েছে এক স্বামী। ঘটনা ভারতের উত্তর প্রদেশের মরাদাবাদে। খবর এনডিটিভির। তালাকের পর গণধর্ষণ করা হয়েছে বলেও অভিযোগ করেছেন ওই নারী।
 
ভুক্তভোগী ওই মহিলা ইতিমধ্যে থানায় মামলা করেছেন। তিনি করেন, তালাক দেওয়ার পর তাকে গণধর্ষণও করা হয়েছে। এছাড়া 'হালাহ' বিবাহ করার জন্যেও জোর করা হয়।
 
মরাদাবাদ থানার পুলিশ বলেন, আমরা ঘটনার তদন্ত শুরু করেছি। শিগগিরই এর মূল রহস্য উদঘাটন করবো।
 
মেয়েটির বাবা বলেন, ভুলক্রমে উচ্চস্বরে গান বাজানোয় ক্ষিপ্ত হয়ে ওঠে মেয়ের স্বামী। এরপর মেয়েকে তালাক দেয়। এরপর পর গণধর্ষণ করা হয়। এ ঘটনার বিচার দাবি করেন তিনি।
 
ইত্তেফাক/এসআর/টিএস