‘যুক্তরাষ্ট্র কখনো মধ্যপ্রাচ্য শান্তি পরিকল্পনা প্রকাশ করবে না’

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০১৮, ১০:৪৭
যুক্তরাষ্ট্র কখনো মধ্যপ্রাচ্য শান্তি পরিকল্পনা প্রকাশ করবে না বলে মনে করেন ফিলিস্তিনের প্রধান আলোচনাকারী সায়েব এরেকাত। 
 
তিনি বলেছেন, এর পরিবর্তে দেশটি একতরফা শর্ত পরিবর্তন করার চেষ্টা করছে। গতকাল শনিবার বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া এক সাক্ষাতকারে সায়েব এই কথা বলেন।
 
তিনি বলেন, ট্রাম্প প্রশাসন ইসরাইলের পক্ষে অবস্থান নেয়ায় মধ্যপ্রাচ্যের শান্তি আলোচনার পথ বন্ধ হয়ে গেছে।
 
ট্রাম্প প্রশাসন হুমকি দিয়েছিল, ফিলিস্তিন আলোচনায় না আসলে নতুন পরিকল্পনা প্রকাশ করা হবে। কিন্তু সায়েব বলেন, মনে হয় না যুক্তরাষ্ট্র কখনো কোনো পরিকল্পনা প্রকাশ করবে। কারণ সারা বিশ্ব তাদের চিন্তা-ভাবনাকে প্রত্যাখ্যান করেছে। তারা ইতোমধ্যে রেফারেন্সের শর্তাবলী পরিবর্তনের পরিকল্পনা বাস্তবায়ন শুরু করেছে।
 
ইত্তেফাক/ জেআর