যুক্তরাষ্ট্রে হাঙ্গরের আক্রমণে সাঁতারুর মৃত্যু

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০১৮, ১৩:২২
যুক্তরাষ্ট্রের উত্তরপূর্বাঞ্চলে জলজ প্রাণীর কামড়ে এক সাঁতারুর মৃত্যু হয়েছে।ধারণা করা হচ্ছে হাঙ্গরের কামড়েই তিনি মারা গেছেন। শনিবার এই ঘটনা ঘটে। একথা জানিয়েছে পুলিশ। খবর বার্তা সংস্থা এএফপি’র।
 
ওয়েলফ্লিট পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, লোকটির বয়স ২০ এর কোঠায়। যুবকটি ম্যাসাচুসেটসের কেপ কোড এলাকা নিউকম্ব হলো বিচে সাঁতার কাটার সময় জলজ প্রাণীর কামড়ে মারা যায়। লোকটি হাঙ্গরের কামড়ে মারা গেছে বলে ধারণা করা হচ্ছে।
 
দমকল কর্মীরা লোকটিকে পানি থেকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। কিন্তু সেখানে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।
 
এই এলাকার জলাশয়ে হাঙ্গরের কামড়ে মৃত্যুর ঘটনা খুবই কম। কয়েক বছর আগে কেপ কোডের ট্রুরো সৈকতে একটি গ্রেট হোয়াইট সার্কের কামড়ে এক ব্যক্তির মৃত্যু হয়। -বাসস
 
ইত্তেফাক/ জেআর