গাইবান্ধা সদর উপজেলা চেয়ারম্যান গ্রেপ্তার

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০১৮, ১৪:৪৫
গাইবান্ধা সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা জামায়াতের সেক্রেটারি আবদুল করিমকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার সন্ধ্যায় সদর উপজেলার দারিয়াপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
 
গাইবান্ধা সদর থানার ওসি খাঁন মো. শাহরিয়ার মুঠোফোনে বলেন, জেলায় বিভিন্ন নাশকতার ঘটনার সঙ্গে তার সংশ্লিষ্টতা পাওয়া গেছে। এজন্য শনিবার সন্ধ্যায় সদর উপজেলার দারিয়াপুর এলাকা থেকে উপজেলা চেয়ারম্যান আবদুল করিমকে গ্রেপ্তার করা হয়।
 
ইত্তেফাক/কেআই