টেকনাফে ৩০ হাজার ইয়াবাসহ একজন আটক

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০১৮, ১৬:৪৩
কক্সবাজারের টেকনাফে ৩০ হাজার ইয়াবা ও নগদ ৬৬ লাখ টাকাসহ একজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গ্রেপ্তার ব্যক্তির নাম মো. আয়াছ উদ্দিন। 
 
গত শনিবার বিকালে হোয়াইক্যং ইউনিয়নের পশ্চিম সাতঘরিয়া পাড়ার আয়াছ উদ্দিনের বাড়িতে অভিযান চালায় র‌্যাব-৭। সেখান থেকে দেড় কোটি টাকার ৩০ হাজার ইয়াবা, মাদক বিক্রির নগদ ৬৬ লাখ ৩৫ হাজার ৯শ ৫০ টাকা, ৩টি মোবাইল, ৩টি সিম উদ্ধার করা হয়। এসময় আটক হন আয়াছ উদ্দিন।  
 
এ ঘটনায় তার অপর দুই ভাই মো. আইয়ুব (৩৬) ও মো. সামসুদ্দিনকে (২২) পলাতক আসামি করে সংশ্লিষ্ট মাদক আইনে মামলা করা হয়েছে।
 
ইত্তেফাক/জেডএইচ