ম্যাসাচুয়েটসে হাঙ্গরের আক্রমণে সার্ফারের মৃত্যু

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০১৮, ২০:০৭
যুক্তরাষ্ট্রের ম্যাসাচুয়েটসের সমুদ্র সৈকতের কাছে হাঙ্গরের আক্রমণে ২০ বছর বয়সী এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি সার্ফিং করছিলেন শনিবার নিউকোম্ব হোলো সৈকতে এ ঘটনা ঘটে। খবর বিবিসির।
 
পুলিশ জানায় আক্রমণের শিকার হওয়ার পর ওই ব্যক্তিকে সাগর থেকে তুলে এনে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে গুরুতর আহত হওয়ায় বাঁচানো যায়নি তাকে।
 
ওই ব্যক্তি বুগি-বোর্ডিং নামে এক প্রকার সার্ফিংয়ের করছিলেন বলে জানিয়েছে স্থানীয়রা। এক প্রত্যক্ষদর্শী বলেন, ‘আমি যা দেখেছি তা দুঃস্বপ্নের মতো।
 
১৯৩৬ সালের পর ম্যাসাচুয়েটসে এটিই হাঙ্গরের আক্রমণে প্রথম মৃত্যুর ঘটনা।
 
ইত্তেফাক/টিএস