শিবপুর উপজেলা আওয়ামী লীগের সংবাদ সম্মেলন

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০১৮, ২২:০৭
শিবপুর উপজেলা আওয়ামী লীগের রবিবার বিকালে এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি হারুনুর রশীদ খানের সভাপতিত্বে বর্ধিত সভায় উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাবেক এমপি জহিরুল হক ভূঁইয়া মোহন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামসুল আলম ভুঁইয়া রাখিল, সাংগঠনিক সম্পাদক বিপ্লব চক্রবর্তী, পৌর আওয়ামী লীগের সভাপতি খোকন ভূঁইয়া, সাধারণ সম্পাদক ফারুক খানসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 
 
এসময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন আওয়ামী লীগ নেতারা। 
 
ইত্তেফাক/জেডএইচ