ভারতে আগামী লোকসভা নির্বাচনে জয় নিশ্চিত করতে ‘টি টুয়েন্টি’ পদ্ধতি ব্যবহার করবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দল বিজেপি। এই পদ্ধতি অনুযায়ী প্রতিটি এলাকায় একজন বিজেপি কর্মী ২০ টি বাড়িতে যাবেন। তারা সরকারের উন্নয়ন এবং অবদান নিয়ে মানুষকে জানাবেন। খবর টাইমস অব ইন্ডিয়ার
বর্তমান সময়ে ক্রিকেট খেলায় ‘টি টুয়েন্টি’ পদ্ধতি জনপ্রিয়তা অর্জন করেছে। সেই কারণে এই পদ্ধতি চালু করে বিজেপি জনপ্রিয়তা বাড়াতে চায়। সরকারের উন্নয়ন কর্মকান্ড সম্পর্কে মানুষকে জানিয়ে সচেতন করতে চায়। এর আগে ত্রিপুরার বিধানসভা নির্বাচনে বিজেপি ট্রেনের যাত্রীদের মধ্যে নির্বাচনী প্রচারণা চালু করে। বিজেপি চায় আরেকবার ক্ষমতায় আসতে। এজন্য আগে থেকেই ‘এক বুথে ১০ যুবক’ পদ্ধতি নিয়ে কাজ করছে দলটি। বিজেপি প্রত্যেক এমপি, এমএলএ এবং স্থানীয় জনপ্রতিনিধিদের নির্দেশনা দিয়েছে যাতে তারা তাদের এলাকার উন্নতিতে সরকার কী ধরনের কার্যক্রম গ্রহণ করেছে তা সাধারণ মানুষকে জানান। বিজেপি’র এক সিনিয়র নেতা জানিয়েছেন, প্রত্যেক কর্মী ২০ টি বাড়িতে যাবেন এবং সেখানে চা পান করবেন। জনগনের সঙ্গে দলের সরাসরি সংযোগ ঘটাতেই এই পদক্ষেপ নেয়া হয়েছে বলে তিনি জানান। এছাড়া বিজেপি সোশ্যাল মিডিয়াকে প্রচারণার গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে ব্যবহার করবে।
ইত্তেফাক/অারকেজি
