মিয়ানমারে একসঙ্গে বিক্ষোভ করেছেন যুবক ও সাংবাদিকরা। বার্তা সংস্থা রয়টার্সের দুই সাংবাদিককে কারাদণ্ডের প্রতিবাদে গতকাল রবিবার এই বিক্ষোভের আয়োজন করা হয়।
বিক্ষোভের সময় যুবকরা সাংবাদিকদের মুক্তি দাবি করেন। তারা বলেন, তাদের কারাদণ্ডের মাধ্যমে মানুষের তথ্য জানার অধিকারকে ধ্বংস করা হয়েছে।
বিক্ষোভে সাংবাদিকসহ শতাধিক যুবক অংশ নেন। উল্লেখ্য, রোহিঙ্গা মুসলিমদের মিয়ানমার সেনাবাহিনীর গণহত্যার খবর প্রকাশ করায় ওয়া লোন ও কিয়ো সু উয়োকে গ্রেপ্তার করা হয় গত বছর।
ইত্তেফাক/আরকেজি
