গোপালগঞ্জে বাস চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০১৮, ১০:১২
গোপালগঞ্জে বাসের চাপায় ইয়াছিন (২৮) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সোমবার সকাল সোয়া সাতটার দিকে মুকসুদপুর-বরইতলা সড়কের মুকসুদপুর উপজেলার ধোপাভিটা নামকস্থানে এ দুর্ঘটনাটি ঘটে।
 
নিহত ইয়াছিন মুকসুদপুর উপজেলার মোচনা ইউনিয়নের নওহাটা গ্রামের ফরিদের ছেলে।
 
মুকসুদপুর থানার ওসি মোস্তফা কামাল পাশা জানান, মুকসুদপুরগামী একটি লোকাল বাসের সাথে ধোপাভিটায় মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটর সাইকেলটি বাসের নীচে চলে যায়। বাসটি রাস্তার পাশের গাছের সাথে সজোরে ধাক্কা খায়। এতে বাসের অন্তত ২০ যাত্রী আহত হন। আহতদের উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ইত্তেফাক/এএম