বেড়ায় পুড়িয়ে দেওয়া হলো অবৈধ বালু উত্তোলনের ড্রেজার

আপডেট : ২৩ এপ্রিল ২০১৯, ২১:৪৭

বেড়া (পাবনা) সংবাদদাতা

বেড়ায় অবৈধভাবে বালু উত্তোলনের মেশিন জনতার সামনে পুড়িয়ে দিল ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার দুপুরে অবৈধভাবে দীর্ঘদিন ধরে বালু উত্তোলনে ব্যবহূত মেশিনটি জব্দ ও কেরোসিন ঢেলে পুড়িয়ে দেওয়া হয়।

বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আনাম সিদ্দিকীর নেতৃত্বে দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হচ্ছে। এর অংশ হিসেবে ওইদিন উপজেলার কৈটলা ইউনিয়নে বালু উত্তোলনকারী একটি ড্রেজার জব্দ ও পুড়িয়ে দেওয়া হয়। তবে ওই সময় ড্রেজারের মালিক পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে একটি মোটরসাইকেল জব্দ করা হয়।